সিংড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে রাহুল নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার চকপুর-গোয়ালবাতান গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে পালাগানের আসর চলছিল। পিতা-মাতা রাহুলকে ঘুমিয়ে রেখে গান শুনতে যান। রাত সাড়ে ১০টার দিকে হঠাত্ আগুন লেগে ৪টি টিনের ঘর পুড়ে যায় ও প্রতিবন্ধী শিশু রাহুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।