‘আইনজীবীদের ওপর বোমা হামলা করে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা যাবে না’

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:২৪
আইনজীবীদের উপর বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত এবং একইসাথে বিচারপতি, সিইসি ও মন্ত্রীদের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা ও ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানান কর্মজীবী নারী সংগঠন। বৃহস্পতিবার কর্মজীবী নারী’র নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর ড. তুরিন আফরোজের উত্তরাস্থ বাসভবনের সামনে ককটেল হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার। সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য উম্মে হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক রাহেলা রব্বানী, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জীবনানন্দ চন্দ জয়ন্ত প্রমুখ।