হরতালের নামে হত্যা, নৈরাজ্য অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। খবর আমাদের অফিসগুলোর।
বরিশালঃ হরতালের নামে হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমা হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১৪ দল। দুপুরে সদর রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ দলের আহ্বায়ক মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুচ এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আ.হাই মাহাবুব, জেলা ন্যাপের আহ্বায়ক দাশগুপ্ত আশীষ কুমার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল ও জেলা আওয়ামী লীগ নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিম, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহেল চত্বরে গিয়ে শেষ হয়।
রাজশাহীঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজশাহী নগর ১৪ দল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকাল পৌনে ৫টার দিকে নগরীর কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি হাজি রফিক উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক লিয়াকত আলী লিকু প্রমুখ। এতে মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৪ দলের নেতা-কর্মীরা অংশ নেন।
চট্টগ্রাম অফিস:চট্টগ্রামে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক এবিএম মহিউদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্য রাখেন।
গতকাল শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক এড. আবু হানিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম বেলায়েত হোসেন, এড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর জাসদের নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এমএ রশিদ, মহানগর পিপি এডভোকেট কামাল উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণ আজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাশেদ মনোয়ার প্রমুখ।
সমাবেশ শেষে ১৪ দলের বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে দারুল ফজল মার্কেট, নিউ মার্কেট, কোতোয়ালীর মোড়, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনার এসে শেষ হয়।
সিলেট ঃ বিকালে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত ১৪ দলের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক ইসহাক আলী প্রমুখ।
খুলনাঃ অযৌক্তিক দাবিতে বিএনপি-জামায়াত জোট সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছে খুলনার ১৪ দলের নেতারা। বিকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোটের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন, দেলোয়ার উদ্দিন দিলু, গাজী আব্দুল হক, ডা. শেখ বাহারুল আলম, সুজিত্ অধিকারী, তপন রায় প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পিরোজপুর ঃ আওয়ামী লীগের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল। মিছিল ও সমাবেশে অংশ নেন মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি লায়লা ইরাদ, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, আলাউদ্দিন খান, জাহাঙ্গীর হোসেন নান্না, রেজাউল করিম মন্টু সিকদার, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম মিঠু প্রমুখ।
