রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাক আহমেদ টুলু ও তার বন্ধু মাছুদুর রশিদকে পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর আমচত্ব্বর এলাকা থেকে মোটরসাইকেল আরোহী টুলু ও তার বন্ধু মাসুদকে সাতটি ইয়াবাসহ আটক করা হয়। শুক্রবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় উভয়কে গ্রেফতার দেখিয়ে দুপুরে সিএমএম আদালতে পাঠানো হয়।
