ভুয়া ভ্রমণ বিল জমা দিয়ে বেকায়দায় লোকসভার এমপি!

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫৪
ভুয়া ভ্রমণ বিল জমা দিয়ে মহা বেকায়দায় পড়েছেন ভারতের রাজ্যসভার এমপি অনিল শাহানি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই। সামান্য কিছু অর্থের লোভ সামলাতে না পারার জন্য তাকে এখন গোয়েন্দা সংস্থার নানা ঝামেলা পোহাতে হচ্ছে। রাজ্যসভায় তার অফিস এবং সচিবালয়েও তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তার বিরুদ্ধে এই দুর্নীতিসহ আরো বিভিন্ন কারণে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিমানে চলাচলের বিল জমা দিয়েছেন শাহানি। প্রমাণিত হয়েছে যে এগুলো ভুয়া। তিনি যে তারিখে বিমানে চলাচলের কথা বলেছেন, সেই তারিখে তার নামে কোনো টিকেটই ইস্যু হয়নি। আর এর মাধ্যমে তিনি কয়েক লাখ রুপি হাতিয়ে নিয়েছেন। তবে তা হজম করতে দিচ্ছে না গোয়েন্দারা। তদন্তে দেখা গেছে, তার জমা দেয়া টিকেট, বোর্ডিং পাসসহ অন্যান্য কাগজপত্রের সবই ভূয়া। - জিনিউজ