শ্যামনগরে টাইম বোমা উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৩
সাতক্ষীরার পিরোজপুর থেকে পাঁচটি তাজা টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার কালিগঞ্জের পিরোজপুর বাজারে অবস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সাইদ মেহেদীর অনামিকা ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের পাশে গাছের নিচে বোমা সাদৃশ্য বসু্ত দেখে থানায় খবর দেয়া হয়। থানার উপ-পরিদর্শক নকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে পাঁচটি তাজা টাইম বোমা উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করা সম্ভব হয়নি।