চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনসুর (৪০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রবিবার রাতে কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন প্রত্যাহার
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, ছিনতাইকারী মনসুরকে গ্রেফতা করতে পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এই সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ছিনতাইকারী মনসুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন পুলিশের দুই সদস্য। মনসুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কমপক্ষে ৮টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
