বাউনিয়া বাঁধে দশ দোকান পুড়ে ছাই

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৭
মিরপুর বাউনিয়া বাঁধ এলাকায় শনিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১০টি দোকান। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার আতিকুল আলম চৌধুরী জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সি ব্লক সংলগ্ন বাউনিয়া বাঁধের বস্তির পাশে একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।