মাতাল হয়ে ঘোড়ার পিঠে ঘুম!

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৬
স্বাভাবিক অবস্থায় হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না। কিন্তু মাতাল হলে অনেক অসাধ্য জিনিসও সাধন করা যায়। ঠিক তেমনি স্বাভাবিক অবস্থায় অদক্ষ কারো পক্ষে ঘোড়ার পিঠে ঘুমানো সম্ভব হয় না। তবে মাতাল অবস্থায় সেই কাজটিই করেছেন এক জার্মান নাগরিক! ২৬ বছর বয়সী গ্রুয়েন্টার স্ক্রোডার জানান, তিনি রাতে বন্ধুদের সঙ্গে বিয়ার খেয়ে মাতাল হয়ে পড়েছিলেন। তিনি বাড়ি যাওয়ার জন্য গাড়িও ধরতে পারেননি। তিনি একটি স্থানে ঘোড়া দেখতে পান। প্রথমে ভেবেছিলেন ঘোড়ার নীচে ঘুমাবেন। কিন্তু পরে দেখলেন সেটা নিরাপদ নয়। অত:পর ঘোড়ার পিঠেই ঘুমিয়ে পড়লেন। সকালে পুলিশ এসে ঘুম থেকে তুললো। ঘোড়ার মালিক বারবারা জক বলেন, সকালে এসে দেখি, আমার ঘোড়ার পিঠে কেউ ঘুমিয়ে আছেন। তখন পুলিশ ডাকলাম। তবে আশ্চর্যের বিষয় সারারাত এভাবে ঘুমিয়ে থাকলেও ঘোড়া কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি! - মেট্রো