পশুটি এখন ইতালির তারকা বনে গেছে। তার ছবি তোলার জন্য মালিকের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। কেবল অনুমতি নয়, অর্থও গুনতে হচ্ছে বিখ্যাত সব প্রতিষ্ঠানকে। কারণ এই পশুটির আকৃতির মধ্যে তিন ধরনের পশুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে!
ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয়া এই পশুটির মধ্যে জেব্রা এবং গাঁধার চেহারার মিল পাওয়া যাচ্ছে। ইংরেজিতে যাকে বলা হয় ‘ডানকি’ এবং ‘জেব্রা’। তিন মাস বয়সী পশুটির নাম রাখা হয়েছে ‘জানকি’। খামারের মালিকের মেয়ে সেরেনা আগলিয়েতি বলেন, এধরনের পশুর জন্ম নেয়াটা খুবই দুর্লভ। কার্টুন নির্মাণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডিজনিসহ বিভিন্ন খেলনা প্রতিষ্ঠান এর ছবি নেয়ার জন্য অর্থের বিনিময়ে চুক্তি করতে চায়। ঘটনাটা কিভাবে ঘটলো সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না। - এনডিটিভি
