জেল হত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ রবিবার বিকালে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে।
গতকাল শনিবার ডিএমপির উপ-কমিশনার (সদর দফতর) আনোয়ার হোসেন ইত্তেফাককে এ কথা জানান। তিনি বলেন, গত ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটকে যে রকম শর্তে সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল, প্রায় একই রকম শর্তে আওয়ামী লীগকে অনুমতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, শর্তের মধ্যে রয়েছে- সমাবেশস্থলের বাইরে জমায়েত হয়ে শ্লোগান না দেয়া, লাঠি-সোঁটা বহনসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড না চালানো এবং সভায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্ন না ঘটানো প্রভৃতি।
