নিতাই বিশ্বাস
যশোরের অভয়নগরের ধোপাদী গ্রামের মুক্তিযোদ্ধা নিতাই বিশ্বাস (৬৪) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল খুলনার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। ধোপাদী গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আলাউদ্দিন আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন আহমেদ (৬৮) গতকাল জেলার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। উপজেলার ফুলপুর গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বাবুল মহন্ত
দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর পরমানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা বাবুল মহন্ত (৫৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। স্থানীয় শ্মশানে গত বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
