বেগমগঞ্জে আওয়ামী লীগের ১০ কর্মী আহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২০
শনিবার আওয়ামী লীগের সভা শেষে নিজেদের এলাকায় যাওয়ার সময় বেগমগঞ্জের রাজগঞ্জের সন্নিকটে মনপুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের ১০ জন আহত ও গাড়ি ভাংচুর হয়। পরে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে বিএনপি সমর্থিত ৫ জন আহত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।