জন্মগত শিশু-হূদরোগী

বিএসএমএমইউতে চিকিত্সা দেবেন ভারতের চিকিত্সক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৫৪
বিনা অপারেশনে জন্মগত শিশু-হূদরোগীদের চিকিত্সা দেবেন ভারতের বিখ্যাত শিশু কার্ডিওলজিস্ট ডা. শিভা কুমার। তিনি আগামী ২৪ নভেম্বর থেকে চিকিত্সা শুরু করবেন। ওই সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে তিন দিন চিকিত্সা দেবেন। জন্মগত আক্রান্ত শিশু-হূদরোগীদের বিনা অপারেশনে চিকিত্সার জন্য শিশু-হূদরোগী এবং অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৪০৩ নম্বর কক্ষে এবং ৯৬১২৬৫৩ (অফিস) টেলিফোনে ও ০১৭৫৭১০৯৫৫১, ০১৭১১৯৬৯৭৩৬, ০১৯৩৩২৪৪৭৪৪ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি