এই মৌসুমে বাজারে আসে হরেক পদের ফলও। এসব ফল কেটে কেটে অনেকভাবেই আমরা খেয়ে থাকি। কিন্তু সাধারণ এই ফলগুলো একটু ঘুরিয়ে পেচিয়ে আরও অসাধারণ করে উপস্থিত করা যায়। দেশি ফলে ইউরোপিয়ান স্টাইলের কিছু রেসিপি নিয়ে এ সপ্তাহের কড়চায় হাজির হয়েছে রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু
সু ই ট অ্যা ন্ড সা ও য়া র ফ্রু ট সা লা দ
উপকরণ :আনারস কিউব ২ কাপ, আপেল কিউব ২ কাপ, কলার কিউব ১টি, টমেটো কিউব ১ কাপ, ধনেপাতা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, দই (পানি ঝরানো) ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) ১ টেবিল চামচ।
প্রণালি :বড় বোলে দই, লেবুর রস, চিনি লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ফেটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কিউব করে কাটা সবগুলো ফলের উপরে এই মিশ্রণটি ঢেলে হালকাভাবে নেড়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে নামিয়ে টমোটে দিয়ে ফুল কেটে গার্নিস করে পরিবেশন করুন এই সালাদ।
০০০০
পা লং সা লা দ
উপকরণ :পালং শাক সিদ্ধ ১ কাপ, পেয়ারা কিউব করে কাটা (মোটা সাদা অংশ) ১ কাপ, আপেল কিউব করে কাটা ১ কাপ, কলা কিউব করে কাটা ১টি, টক দই (পানি ছাঁকা) ১ কাপ, কমলার রস ১/২ কাপ।
প্রণালি :পালং শাক আধাসিদ্ধ করে পানি ছেঁকে নিন। কলা, পেয়ারা ও আপেল কিউব করে কাটুন। কমলা বা মাল্টা থেকে ১/২ কাপ জুস বের করে নিন। দই ফেটিয়ে নিন। এবার ফেটানো দইয়ের মাধ্যে ফল ও বাদবাকি শাক মিশিয়ে উপরে কমলার রস দিয়ে পরিবেশন করুন। এই সালাদে অতিরিক্ত কোনো মসলা না থাকায় খুব সহজেই ডায়াবেটিক রোগী কিংবা যে কেউ খেতে পারবেন।
000
মি ক্স ড ফ্রু ট ক ক টে ল
উপকরণ :আপেল মাঝারি আকারের ২টি, সাগর কলা (মাঝারি আকারের) ২টি, পাকা পেয়ারা (বড় সাদা অংশ) ২টি, পাকা আনারস (ছোট চৌকা টুকরা) ১ কাপ, মাল্টা ২টি, লেবুর রস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, সালাদ ড্রেসিং ২ টেবিল চামচ।
প্রণালি :কলা, আপেল ও পেয়ারা ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। আমড়া ও পেয়ারার বিচি খোসা বাদ দিয়ে রাখতে হবে। লবণ, বিট লবণ, চিনি, গোলমরিচ গুঁড়া, সালাদ ড্রেসিং ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সব ফলের টুকরা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা ককটেল পরিবেশন করা যাবে।
০০০০০
বা উ কু ল সা লা দ
উপকরণ :বাউকুল গ্রেড করা ১ কাপ, ১/২ কাপ গাজর, লেবুর রস ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, বিট লবণ পরিমাণমতো।
প্রণালি :গাজর ও বাউকুল মেশিনে গ্রেড করে নিন। চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। সবগুলো উপকরণ মশলা মিলিয়ে সাথে গ্রেড করা বাউকুল আর গাজর মেশান। এবার ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন ভিন্ন ধাঁচের রসালো বাউকুল সালাদ।
