পিবিএস-এ ‘হ্যালোইন ফেস্টিভ্যাল অব ফিয়ার’ উত্সব
বুক সুপার স্টোর পিবিএস-এর আয়োজনে গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী পাশ্চাত্যের বহুল সমাদৃত হ্যালোইন উত্সবের আঙ্গিকে ‘হ্যালোইন ফেস্টিভ্যাল অব ফিয়ার’। ১ম দিন বিভিন্ন বয়সের বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনে ‘হরর ফ্যান্টাসি কস্টিউম কম্পিটিশন’-এ শিশুরা নিজেদেরকে ভূতের সাজে সাজিয়েছিল। এ আয়োজনে রয়েছে সাত দিনব্যাপী মজার মজার সব ভয়ের গেম শো, থ্রিডি শো, মমি শো, লেজার ভূত শো, ম্যাজিক শো ইত্যাদি, যা শিশু এবং বড়দের আনন্দ দিচ্ছে। এই উত্সবে পিবিএস-এ পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের নামকরা সব লেখক-লেখিকার ভয়ের বা ভূতের উপন্যাস এবং গল্প। ‘হ্যালোইন ফেস্টিভ্যাল অব ফিয়ার’ উত্সব চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে :০১৭১০২১৮১৫১।
ফড়িং
চলতি ঋতুতে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে এসেছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে আকাশী, পেস্ট, মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। এখানে আরো থাকছে মাটির গহনা, হ্যান্ডিক্রাফটের ব্যাগ প্রভৃতি।
ঢাকার রূপনগরে আরএফএল ‘বেস্ট বাই’ আউটলেট উদ্বোধন
প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর প্রায় দুই হাজার ধরনের পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য ঢাকার রূপনগর আবাসিক মোড়ে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করা হয়েছে। আজ আরএফএল-এর পরিচালক আর এন পল বেস্ট বাই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বেস্ট বাইয়ের চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, এজিএম ব্র্যান্ড আল্লামা মুর্শিদ মুনিম, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম ও রবিউল হাসান, অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ফাহিম হোসেনসহ আরএফএল সেলস ও মার্কেটিংয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এক টাকায় বুফে
ভোজন রসিকদের কাছে নতুন একটি চমক আনছে ভিলেজ রেস্টুরেন্ট। তারা চালু করেছে নতুন বুফে সিস্টেম ‘১ গ্রাম খাবার ১ টাকায়’। অনেকের কাছে বিষয়টি অবাস্তব মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি! ভিলেজ রেস্টুরেন্ট চালু করেছে এমনই এক খাবারের আয়োজন। যেখানে থাকছে হরেক রকম খাবারের সমারোহ। যেমন বারবিকিউ আইটেম, মাটন, বিফ, কাবাব, টিক্কা, ফিস, চিকেন, কারি, মাটন হান্ডি, রাইস, নানসহ অনেক মজাদার আইটেম। সাথে থাকছে ভিন্ন স্বাদের স্ন্যাক আইটেম। বুফে খাবার বলতেই আমরা বুঝি নির্দিষ্ট একটি মূল্য পরিশোধ করে খাবার খাওয়া, কমবেশি যাই খাই না কেন। আগে পুরো টাকা পরিশোধ করতে হবে, তারপর খাওয়া। কিন্তু এমন কনসেপ্টকে সম্পূর্ণই পাল্টে দিচ্ছে ভিলেজ। এই নতুন সিস্টেমে শুধু সেইটুকু খাবারের বিল পরিশোধ করতে হবে যা আপনি খাবেন। কোনো খাবারের আলাদা আলাদা মূল্য রাখা হচ্ছে না। সব খাবারেরই একই মূল্য ১ টাকা প্রতি গ্রাম। তবে এই অফার শুধুমাত্র দুপুরের খাবারে জন্য। যোগাযোগ :ভিলেজ রেস্টুরেন্ট, ৩৩ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন :৮৮৩৪৭০৭।
মিডিয়া পয়েন্ট ফ্যাশন গ্যালারি
সম্প্রতি নরসিংদী জেলার মনোহরদী থানার চালাকচর বাজার চেয়ারম্যান মার্কেটে উদ্বোধন হলো মিডিয়া পয়েন্ট ফ্যাশন গ্যালারির। মিডিয়া পয়েন্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন মডেল অভিনেতা নিলয়, মিডিয়া পয়েন্টের ব্যবস্থাপক পরিচালক মডেল-অভিনেতা সনি রহমান, অভিনেত্রী মেহজাবীন মাহিন, এক্সট্রিম মার্কেটিংয়ের পরিচালক একে রাসেল, মিডিয়া পয়েন্টের পরিচালক মো. হুমায়ুন কবির, স্থানীয় জনপ্রতিনিধি হোসেন মোহাম্মদ কুলি মেম্বার।
অদ্রির প্রশিক্ষণ
অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৪৯তম আবর্তনে ভর্তি চলছে। ক্লাস :সকাল ৮টা-১১টা, দুপুর ৩টা-৬টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট-রাত ৯টা ৩০ মিনিট। একই সাথে শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং খবরপাঠ, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, অভিনয় ও গল্পবলা বিষয়ে শুক্রবার/শনিবারের সকাল/বিকাল ব্যাচে ভর্তি চলছে। আর ভর্তি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫, ০১৫৫৬-৩৩৯৫০৬।
