ক্ষিপ্ত পিতা আছড়ে হত্যা করলো শিশু কন্যাকে!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৭
এক পাষণ্ড পিতা তার তিন বছরের শিশু কন্যাকে আছাড় মেরে খুন করেছেন। রবিবার বিকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদরের মাইজহাটি গ্রামে। এ ব্যাপারে নিকলী থানায় মামলা হয়েছে। নিহত শিশুর নাম তায়েবা। ঘটনার পর থেকে তার পিতা কালাম মিয়া পলাতক রয়েছেন। থানা সূত্র জানায়, কালাম মিয়া ঢাকায় রিকশা চালান এবং তার স্ত্রী খাদিজা বেগম সেখানে গৃহকর্মীর কাজ করেন। রবিবার দুপুরে দুই কন্যাকে নিয়ে তারা গ্রামের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর তাদের নিয়ে কালাম শ্বশুর বাড়ি জামালপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে এক পাওনাদার কালাম মিয়ার নিকট ধারের টাকা ফেরত চান। এসময় স্ত্রী কিসের টাকা জানতে চাইলে কালাম উত্তেজিত হয়ে পড়েন। স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে কালাম তার কাঁধে বসা শিশুকন্যা তায়েবাকে ঘাড় থেকে নামিয়ে পাকা রাস্তার ওপর আছাড় মারেন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তায়েবাকে সঙ্গে সঙ্গে নিকলী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।