ঢাবির ঘ ইউনিটের দু’শ ভর্তিচ্ছুর ফল পুনর্মূল্যায়নের আশ্বাস

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে নিজেদের প্রশ্নোত্তরের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন প্রায় দুইশ’ ভর্তিচ্ছু। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ওই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে দেখা অভিযোগ করেন গত রবিবার প্রকাশিত ফলাফলে তাদের যে অবস্থান ও নম্বর দেখানো হয়েছে তা তাদের দেয়া পরীক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এসময় তারা আরো বেশি নম্বর পাবেন বলে দাবি করেন। অধ্যাপক ফরিদউদ্দিন অভিযোগকারীদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করতে পরামর্শ দেন। তিনি বলেন, আবেদনকারীদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে। অবশ্যই সন্দেহের অবসান ঘটানো হবে। এতে কারো মেধাস্কোর বাড়লে তা অবশ্যই যোগ করা হবে।