আজকের রাশিফল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৮:১৫
৬ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ২২ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১ মহররম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৬ ও ৯। শুভবার শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: হীরক ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি সৃজনশীল, মিশুক ও সামাজিক। আপনি কর্তব্যপরায়ণ ও উদ্দেশ্যের প্রতি নিবেদিতপ্রাণ। আত্মীয়-স্বজনদের জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে। স্নেহমমতা আপনাকে প্রভাবিত করবে ব্যাপকভাবে। আপনি সৌন্দর্য প্রিয়। তাই বিলাসী জীবনের প্রতি থাকতে পারে বিশেষ মোহ। আপনার দৃঢ়তা আপনাকে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান করতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জেমস জোনস, ওবায়েদ-উল হক, স্থপতি চার্লি গারনার, মোহাম্মদ রফি, সাদেকা শফিউল্লাহ, অভিনেতা আনোয়ার হোসেন, আলী জাকের, গোলাম সারওয়ার মিলন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত স্ত্রীর সাথে পরামর্শ করে নিন। আর্থিক দুশ্চিন্তা হ্রাস পাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ অপরের কোনো ঝামেলায় নাক গলানো ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। শরীর ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ মন ভালো থাকবে না। ক্লান্তি-অবসাদে ভুগতে পারেন। আর্থিক কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। বাড়িতে কেউ হঠাত্ অসুস্থ হতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ আজ হঠাত্ কোনো সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ভ্রাতৃবিরোধ এগিয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আজ সামান্য কারণে উত্তেজিত হতে পারেন। পারিবারিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। হতাশায় ভুগতে পারেন। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তায় ভুগতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেকারদের সাময়িক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতেপারে। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। পরিশ্রমের দ্বারা গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য আসতে পারে। পাওনা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্তিযোগ আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ দাম্পত্য ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। রোমাঞ্চ শুভ নয়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কেমিক্যাল দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। শরীর ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। রাগ ও উত্তেজনা পরিহার করুন। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আইনী ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। মেধা ও শ্রমের সমন্বয়ে সাফল্য আসতে পারে।