খুকুর গান
কাক ডাকে কা কা
চড়ুই করে চুড়ুত্,
এই আছে এই নেই
উড়ে যায় ফুড়ুত্।
কোকিলের কুহু তান
বক পাখি করে ধ্যান।
ঐ শোন ঐ শোন,
খুকু গায় কত গান।
সবে মিলে খাই
নদীর ধারে কাশ ফুলের মেলা
বকের সাথে ছোট্ট পায়ের খেলা।
সারাদিন ঘোলা জলে লুকোচুরি
আমাদের গাঁও যেন সোনাপুরি।
ঐ দেখা যায় আমের বন—
এই মাটিতে ফলে মানিক-রতন।
কুড়িয়ে নেবে চল চল ভাই—
ভাগ করে সবে মিলে খাই।
