দুমকিতে আওয়ামী লীগের দু’গ্রুপে হাতাহাতি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৪
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দুমকি উপজেলা বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের ১ম দিনে দোকানপাট বন্ধ, রিকশাসহ কোন যানবাহন চলাচল করেনি। হরতালের নাশকতার সন্দেহে বিএনপির দু’নেতা ফারুক ও মজিবুর রহমান কামালকে গ্রেফতার করে দুমকি থানা পুলিশ। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল গ্রুপের সাথে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড মোঃ শাহজাহান মিয়া গ্রুপের হাতাহাতিতে লাঞ্ছিত হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খলিলসহ অন নেতৃবৃন্দ।