জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে গণপিটুনিতে গতকাল মঙ্গলবার সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক নিহত হয়েছেন। এ সময় জনতার হাতে আটক অপর ৩ বনদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। নিহত সিদ্দিকের বাড়ি খুলনা বলে জানা গেছে। আটক বনদস্যু হলেন—জাহাঙ্গীর, রাজ্জাক ও ফেরদৌস। শ্যামনগর উপজেলার বংশিপুর ও হরিনগরে তাদের বাড়ি। সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
