কুষ্টিয়া-১ আসনে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমীন আক্তার জানিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার পর্যন্ত দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ) আকম সরোয়ার জাহান বাদশা (আওয়ামী লীগ), রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র), শরীফুল কবীর স্বপন (জাসদ, ইনু), আব্দুল খালেক সরকার (মুসলিম লীগ), আশরাফুল আলম (বিএনএফ), অধ্যক্ষ রেজাউল হক (স্বতন্ত্র)।
এদিকে রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বিএনপি), ও শাহরিয়ার জামিল জুয়েল (জাতীয় পার্টি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইত্তেফাক/কেআই
