জাবি ভিসিকে আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনকে পদত্যাগের জন্য আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন বিনা শর্তে আন্দোলন প্রত্যাহারেরজন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট। গতকাল মঙ্গলবার শিক্ষক সমিতির ডাকা সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সাধারণ শিক্ষক ফোরাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি এবং কর্মচারী ইউনিয়ন ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম দেয়। গতকালও কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরিবহন অফিস থেকে ছাড়েনি কোন বাস।