গুপ্তচরবৃত্তির অভিযোগে বৃটিশ রাষ্ট্রদূতকে তলব জার্মানির

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪০
জার্মানির ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার এ বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করতে তাকে তলব করা হয়। বার্লিনে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসের ছাদে দেশটির ওপর নজরদারি করতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করেছে তারা। এমন তথ্যই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রতিবেদনে। সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন এনএসএ’র এ তথ্য প্রকাশ করার পর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা মঙ্গলবার এ কথা জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের প্রধানদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক থাকলেও এ বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে কোন আলোচনা চালাবেন না প্রধানমন্ত্রী।