বিমান ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৫২
বিশ্বায়নের এই যুগে পরিবর্তনের একটি অপরিহার্য মাধ্যম হলো উড়োজাহাজ। বাংলাদেশসহ সারাবিশ্ব এখন এই লাভজনক পরিবহন ব্যাবসায় অধিক বিনিয়োগ করছে। ফলে দেশে এখন বিমান সংস্থার সংখ্যা ২৪টি, ২০২০ সালে যা হবে দ্বিগুণেরও বেশি। ক্রমবর্ধমান চাহিদার সাথে উড়োজাহাজ প্রকৌশলীর চাহিদাও বাড়ছে। আর এই প্রকৌশলী সৃষ্টিতে কাজ করে যাচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। এই খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রি হচ্ছে এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং (এএমই)। এএমই এমন একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি যিনি উড়োজাহাজের জাতীয় এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেন। উড়োজাহাজ ফ্লাই করার পূর্বে উড়োজাহাজ উপযোগী রয়েছে কি না, সেটি নিশ্চিত করেন তিনি। তার সদন পেলেই কেল একটি উড়োজাহাজ আকারে উড়তে পারে। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এই ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। কেমন হবে একজন এএমই :উড়োজাহাজের অবস্থিত সকল যাত্রী এবং পাইলটদের জীবন নির্ভর করে একজন এএমই’র হাতে। এএমই যদি ভুল করে, উড়োজাহাজ কখনও নিরাপদে গন্তব্যে পৌঁছাবে না। তাই একজন এএমইকে হতে হবে দক্ষ ও বিচক্ষণ। এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) :এক কথায় এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি মেশিন তৈরি করা যা আকাশে নিরাপদে উড়তে পারে। যেমন, উড়োজাহাজ, হেলিকপ্টার, মিসাইলস, স্যাটেলাইট, স্পেস ক্রাফট প্রভৃতি। এায়ারফ্রেম তৈরি/এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, এয়ারক্র্যাফট ও এর যন্ত্রপাতি সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা, ফ্লাইট টেস্ট এসব কাজই তাকে করতে হয়। জ্বালানী দূষণ কমানো ও সেফটি সিস্টেম নিয়ে কাজ করা এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ও এএমই’র কাজ। এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং) :উড়োজাহাজের ফ্লাইট ডাইমানিক্স, কোয়ালিটি, স্ট্যাবিলিটি পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়ে এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ, ফ্লাইট ইন্সট্রুমেন্টস, সেন্সর একুরেটর, লিনিয়ার ইলেকট্রনিক্স সার্কিট, কম্পিউটার এইডেড ডিজান প্রভৃতি নিয়ে কাজ করতে হয়। এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে ক্যাটেক। কলেজটির প্রথম ও দ্বিতীয় ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ইন্টার্নি করতে চলে গেছে। এসএসসি/এইচএসসি, এ-লেভেল /ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্স করতে পারবে। বিটেক এডেক্সেলের আওতায় পরিচালিত হয় এই কোর্স। এতে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগও রয়েছে। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।