গার্মেন্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৫২
গার্মেন্ট সেক্টরে ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট (বিজিএমআই)। এই প্রতিষ্ঠানের রয়েছে গার্মেন্ট সেক্টরের চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে-কলমের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়ে বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে লাগবে ১২ হাজার ৫ শ টাকা। ০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং, কনজাম্পশন ইত্যদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে একজন ভালো কমিউনিকেটর হয়ে উঠতে পারে এবং চাকরির বাজারে গ্রহণযোগ্যতা তৈরি হয়। বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন, ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সটাইল টার্মিনোলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। ফ্যাশন ডিজাইনিং এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান এবং যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। বর্তমানে ভর্তি চলছে। যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।