মঙ্গলবার জিয়ানগরে পত্তাশী ইউনিয়নের চাড়াখালীর চৌরাস্তায় উপজেলা জাতীয় পার্টির (জেপির) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেপি নেতা কাওসার হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি (জেপি) যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, মিজানুর রহমান, মোবারক সিকদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
পরে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি (জেপি) যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, মহসিন হাওলাদার মধু, কাওসার আহমেদ দুলাল প্রমুখ।
