ঠাকুরগাঁও সদরে নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় ঠাকুরগাঁওয়ে জমি ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছে।
সপ্তাহে মাত্র দু’দিন রাণীশংকৈলের সাব-রেজিস্ট্রার মুজিবনগর কর্মচারী মোহাম্মদ আমজাদ হোসেন ঠাকুরগাঁও সদরে দলিল রেজিস্ট্রি করেন। সপ্তাহের বাকি দিনগুলোতে দলিল রেজিস্ট্রি না হওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় ৬টি সাব-রেজিস্ট্রার অফিস থাকলেও মাত্র তিনটি অফিসে রেজিস্ট্রার রয়েছেন। পীরগঞ্জ, হরিপুর ও রাণীশংকৈলে তিন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার লাহিড়ী সাব-রেজিস্ট্রার অফিসে সার্কিট ডিউটি করেন এবং রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার আমজাদ হোসেন রাণীশংকৈল, ভুল্লী এবং ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার অফিসে সার্কিট ডিউটি করেন।
