চার বছর পর দু’টি বিল প্রত্যাহার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৪০
বহুল আলোচিত দু’টি বিল চলতি নবম জাতীয় সংসদে পাস হচ্ছে না। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পরের বছর বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিলো। বিল দু’টি হচ্ছে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১০’ এবং ‘আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০’। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে রাতে বিল দু’টি প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কণ্ঠভোটে বিল প্রত্যাহারের প্রস্তাব পাস হয়।