শিক্ষামন্ত্রী সমীপে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৪২
আমরা ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত সকল বিষয় সৃজনশীল পদ্ধতিতে পড়েছি। একাদশ শ্রেণিতে (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) তিন মাস সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পড়ার পর শিক্ষা মন্ত্রণালয় কয়েকটি বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিল করেছে। পুরানো পদ্ধতি (রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন) আমাদের জানা নেই এবং অভ্যাসও নেই। সৃজনশীল পদ্ধতি বাতিল করায় ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় আমাদের ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার ফলাফল বিপর্যয় হলে বহু ছাত্র-ছাত্রী ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি মানবিক ও ব্যবসায় শিক্ষা অত্যন্ত কঠিন হয়েছে। বিষয়টিতে বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্ত থাকায় আমরা বুঝি না। দেশের অধিকাংশ কলেজে শিক্ষক কম্পিউটার ও বিদ্যুত্ সুবিধা না থাকায় বিষয়টি আরো জটিল হয়েছে। ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় থেকে রক্ষার জন্য সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতি বহাল রাখা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ঐচ্ছিক করার জন্য শিক্ষামন্ত্রীর সমীপে বিনীত আবেদন জানাচ্ছি। নূর, নীড়, হূদয়, অনব, অনীক, মিষ্টি একাদশ, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল