জোহরা বেগম
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসন (বিএমএ) নাটোর জেলা শাখার সভাপতি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নাটোর জেলার উপ-পরিচালক ডা. জাকির হোসেনের মা জোহরা বেগম (৬৮) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ১ নভেম্বর বড়াইগ্রামের ভিটাকাজীপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মরহুমার কুলখানি আজ বাদ জোহর ভিটাকাজীপুরে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
