জাতীয় সংসদে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল-২০১৩ পাস হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় জনবল নিয়োগে ক্ষমতা পেল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, দি ইলেকশন কমিশন (অফিসার এন্ড স্টাফ) রুলস-১৯৭৯ এর অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিধান রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০০৮ দ্বারা ওই বিধান রহিত করা হয়েছিল। সেজন্য ওই আইনের ৯ ধারা সংশোধন করে বিধিমালাটি পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সে লক্ষ্য পূরণে এই বিলটি আনা হয়েছে।
বিলটি পাসের আগে বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব জমা দিলেও তাদের অনুপস্থিতির কারণে প্রস্তাব উত্থাপিত হয়নি। তবে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম একই প্র্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে নাকচ হয়।
এদিকে ‘পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ড বিল-২০১৩’ গতকাল সংসদে পাস হয়েছে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
