ওয়ারীতে রঙ বাংলাদেশের নতুন শাখার উদ্বোধন

আপডেট : ২০ মে ২০১৯, ১৯:২৯

 

ঐতিহ্যের ধারাবাহিকতায় ২৫ বছরে রঙ বাংলাদেশের অভিযাত্রা। পুরনো শাখাগুলোর সঙ্গে চলছে নতুন শাখা বিস্তারের প্রয়াস। সেই ধারায় ওয়ারীতে সংযোজিত হলো ২৪তম শাখা। গত ৬ মে সন্ধ্যা ৬টায় নতুন এই শাখার উদ্বোধন করেন শাহীন খান (সিওও, মীনাবাজার) ও রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। আরো উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী, বন্ধু, স্বজনসহ গণ্যমান্য অতিথিরা।