আজকের রাশিফল

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ১৭:৪৯
৮ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ২৪ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: সন্দেহপ্রবণ ও সুচতুর বুদ্ধিবৃত্তির অধিকারী। দৃঢ় ইচ্ছাশক্তির সাথে সাথে আপনার রয়েছে প্রখর ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। আপনি কর্মঠ। প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে ও নিজের মতে দৃঢ়তা প্রদর্শন করতে পারেন। জঙ্গি মনোভাবের জন্য সহজেই বিতর্ক ও সংঘাতে জড়িয়ে পড়বেন। আপনি গোপনীয়তা রক্ষা করে চলতে পারেন। আপনার মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে। সেজন্য কখনোই আপনাকে পুরোপুরি বোঝা যাবে না। অধ্যবসায় আপনার সাফল্য এনে দিবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জ্যোতির্বিজ্ঞানী এডমন্ডহ্যালি, লিফ গ্যারেট, ডা. খ্রীশ্চিয়ান বার্নাড এলেন, ডেলন, ক্যাথরীন হেপবার্ন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণ হতে পারে। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হবে। প্রাপ্তিযোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ । বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ফলে উদ্বেগ বৃদ্ধির আশঙ্কা আছে। মাতৃস্বাস্ব্য ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আপনার নামে কোনো ধরনের অপবাদ রটতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ যে কোন কাজ করার আগে ভালো করে চিন্তা করুন। আইনজীবী ও চিকিত্সকদের দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ আছে। শরীর অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আপনজনদের কারো জন্য সাময়িক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বৈবাহিক ব্যাপারে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ প্রতিযোগিতামূলক কাজে সুফল পেতে পারেন। বিশেষ কোনো ক্ষেত্রে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। অপচয় সম্পর্কে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আর্থিক দিক ভালো যাবে। হঠাত্ কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর ভালো নাও যেতে পারে। অনেক দিনের কোনো চেষ্টার সুফল আজ পেতে পারেন। আবেগ প্রকাশ না হলেই ভালো করবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কর্মোন্নতির যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। দুশ্চিন্তা অথবা উদ্বেগ পরিহার করে চলুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পাবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজে অপরের সহযোগিতা পাবেন। আর্থিক সমস্যা কমে আসবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মা-বাবার কোনো ব্যাপারে সাময়িক দুশ্চিন্তা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অন্যের ভালো-মন্দ নিয়ে মাথা বেশি না ঘামালেই ভালো করবেন। নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। ভাবাবেগে কোনো কাজ করা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। চঞ্চলতা পরিহার করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত হতে পারে। রোমান্স শুভ নয়।