ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক

আপডেট : ২০ মে ২০১৯, ২০:০৭

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আমাদের জীবনে তথ্য

১.‘বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে’ এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে ?  

উত্তর :‘বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে’ এই তথ্যটি যদি আমি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাত্ আমার টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমি বিনিময় করব। আমার জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে পারি। যেমন— টেলিফোনের মাধ্যমে, নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জানাতে পারি, খুদে বার্তা (এস. এম. এস.), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন— ফেসবুক বা টুইটার ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক করতে পারি। ঘূর্ণিঝড়ের তথ্যটি যদি আমি অন্যান্য মানুষদের জানাতে পারি তবে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা নিবে। ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে।

২.কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা কর।

উত্তর : ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথম কাজ হলো প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান। নির্দিষ্ট তথ্যের উত্স খোঁজার জন্য আমরা Search ইঞ্জিন নামক অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারি। ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এ কাজের মৌলিক ধাপগুলো হলো—

Search ইঞ্জিন যেমন— গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika) ইত্যাদি ব্যবহার করা। যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত ‘মূল শব্দটি” -Search Bar’ এ লিখে  -Search”  লিখাটিতে অথবা “Enter Key” তে চাপ দেই। এক্ষেত্রে সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের যে তালিকা আসবে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করা।