জয়পুরহাটের আক্কেলপুর থানার পুলিশ গোপিনাথপুর ইউপির হোসেন নগর গ্রামের সন্ত্রাসী গোলাপকে ধরতে যায়। তাকে ধরতে না পেরে গোলাপের বৃদ্ধ পিতা আব্দুল আলীকে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩ দিন) থানায় আটকে রেখেছে। এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক রেজা জানান, গোপাল শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ আছে। গোলাপকে না পাওয়ায় তার পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুক্রবার দুপুর পযর্ন্ত তার কাছে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
