রিমেক হচ্ছে ‘ময়নামতি’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:০২
রিমেক হচ্ছে রাজ্জাক-কবরী জুটির জনপ্রিয় সিনেমা ‘ময়নামতি’। প্রয়াত নির্মাতা কাজী জহিরের পরিচালনায় ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা রিমেক করবেন পরিচালক জাকির হোসেন রাজু। রাজ্জাক-কবীর চরিত্রে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। এ প্রসঙ্গে রাজু বলেন, ‘কাজী জহিরের ছেলে সাগরের সঙ্গে আলোচনা করে আমরা ময়নামতি সিনেমাটি পুনর্নির্মাণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কাজী জহিরের প্রযোজনা এবারও চিত্রা ফিল্মসের ব্যানারেই মুক্তি পাবে তার সিনেমা। সংস্থা চিত্রা ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছিল ‘ময়নামতি’। তিনি আরো জানান, সিনেমাটি ডিজিটাল ফরম্যাটে নির্মিত হচ্ছে। ১৩ নভেম্বর থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং। সার্বিক তত্ত্বাবধানে থাকবে জাজ মাল্টিমিডিয়া। -বিডিনিউজ২৪ডটকম