ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম-এর যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, জুলুম অত্যাচার চালিয়ে ঈমানী আন্দোলনের অগ্রযাত্রাকে নস্যাত্ করা যাবে না। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পাবনার সাঁথিয়া ও লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংখ্যালঘুদের উপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে লালবাগ কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ঐক্যজোট ও হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয়া হয়। এছাড়া ১৫ নভেম্বর পবিত্র আশুরা উপলক্ষে লালবাগ কার্যালয়ে ‘কারবালায় ইমাম হোসাইন (রা.) এর শাহাদাত এবং আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি
