ঢাকাস্থ আমেরিকান দূতাবাস সোমবার বন্ধ থাকবে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:০৩
প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী সোমবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে। প্রাক্তন সৈনিক দিবস যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন। কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টারের আর্চার কে বাড লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। এজন্য ৮৮৫-৫৫০০ নম্বরে তাদের ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সাথে আলাপ করার পরামর্শ দেয়া হয়েছে।