ভাণ্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:০৭

ভাণ্ডারিয়ায় বুধবার দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও উপজেলার কচাঁ নদী লাগোয়া অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সকালে নদমুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ করেন জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, কর্মকর্তা মো. কবির হোসেন, ইউপি সদস্য মো. সালাম হাওলাদার প্রমূখ।

পৃথকভাবে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না। এ সময় সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, ইউপি সদস্য বাদল হাওলাদার, মো. রাজু গাজী, ছাত্রসমাজ নেতা মো. মঞ্জু হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেআই