ময়মনসিংহে লাইনচ্যুত ডেম্যু ট্রেনের ইঞ্জিন চার ঘন্টা পর উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:১৪
জেলার রেলস্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় মেডিক্যাল কলেজ গেইটের সামনে গতকাল শুক্রবার ময়মনসিংহ-জয়দেবপুর রেলপথে চলাচল করা ডেম্যু ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ডেম্যু ট্রেনটির চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াটখালী লোকোশেড থেকে ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের সময় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, ভৈরব ও নেত্রকোনা এই ৩টি রেলপথে ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনচ্যুত ডেম্যু ট্রেনের ইঞ্জিনটি লাইনে তোলার পর দুপুর ১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়ে।