আলফাডাঙ্গায় ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:১৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের এক বাড়িতে ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলফাডাঙ্গা বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী হাসমত হোসেন তালুকদার জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে ১৪/১৫ জনের মুখোশধারী একটি ডাকাত দল তার ভাই আজিজুর রহমান তালুকদারের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও ৫টি মোবাইলসেটসহ প্রায় আট লাখ টাকার মাল লুটে নেয়।