আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন একরামুল হক (২৭) নামে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মুক্তিযোদ্ধা ক্যান্টিন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত একরামুল হক উপজেলা সদর বুজরুক পাটানোছা গ্রামের এমদাদুল হক সোনারের ছেলে ও উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক।
সাদুল্লাপুর থানার ওসি মো. আরশেদুল হক জানান, নির্বাচন বাতিলের জন্য নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের সূত্রে তাকে উপজেলার মুক্তিযোদ্ধা ক্যান্টিন থেকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/বিএএফ
