ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৫৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আগামী ১৬ নভেম্বর হতে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভা কক্ষে ভর্তি পরীক্ষা সমন্বয়কারীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরে জানানো হবে।