ভাণ্ডারিয়ায় জাতীয় ছাত্রসমাজের (জেপি) কর্মীসভা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৮
ভাণ্ডারিয়া উপজেলার সমিতিরহাট উত্তর পশ্চিম পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার বিকালে জাতীয় ছাত্রসমাজ (জেপি)’র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ। ছাত্র সমাজ নেতা কাজী সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র সমাজ নেতা আ. রহমান হাওলাদার, ফয়সাল হোসেন রাব্বী, কামরুল হাসান বাপ্পী, শাহিন আলম, রানা সরদার, মিঠুন রায়, পলাশ মোল্লা, বেল্লাল ও আব্দুল গফ্ফার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপি’র তৃণমূল পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইকেল মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান।