অধ্যাপক পিয়াস করিমের বাসায় ককটেল বিস্ফোরণ নিরাপত্তাকর্মী আহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:২০
রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক পিয়াস করিমের বাসা লক্ষ্য করে ককটেল ও গুলি ছুঁড়েছে দৃষ্কৃতকারীরা। এতে বাড়ির এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ২৪ নম্বর রোডের ৫ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার এসআই শিমুল কুমার বলেন, সন্ধ্যা ৭টার দিকে তিন-চারজন অপরিচিত যুবক অধ্যাপক পিয়াস করিমের বাসায় যায়। স্যার আছেন কি না খোঁজ-খবর নেয়। নিরাপত্তাকর্মীরা জানায়, ‘স্যার বাসায় নেই।’ এ কথা জানার পরপরই একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। এসময় আহত হন বাড়ির একজন নিরাপত্তাকর্মী।