কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান যাদের আছে তাদের কাছে হ্যাকিং একটি বড় আগ্রহের ব্যাপার। এই নিয়ে কত গল্প, সিনেমা তৈরি করা হয়েছে তা গুনে শেষ করা যাবে না। আর এ নিয়ে প্রবাদ আছে, যারা কম্পিউটারে, বিশেষ করে সফটওয়্যারে এক্সপার্ট, তাদের হ্যাকিং বিষয়ে জ্ঞান তত ভালো। একজন ভালো প্রোগ্রামারই ভালো বুঝতে পারবে হ্যাকিং, এত সহজ কথা। আর আমরা সবাই জানি, টিনএজদের অনেকেরই বিভিন্ন জিনিস হ্যাকিং কিংবা যেকোনো উপায়ে পছন্দের জিনিসটি দখলে নিতে ইচ্ছে করে! আর বড় ধরনের হ্যাকারদের তো এ বিষয়ে কথাই নেই। জিনিসটি চায়-ই, চায়! যাই হোক, টেকি হ্যাকারার যে হ্যাকিংয়ের মাধ্যমে কার দখলে নিতে পারে এটা জানতে পারল বিশ্ববাসী। তবে শুধু হ্যাকিং যে ক্ষতিকর কিছু তা নয় সবসময়, ভালো কাজে ব্যবহার করা যায় এই বিদ্যাটি। সম্প্রতি জানা গেছে, সেলফোনের মাধ্যমে গাড়ি চুরি ঠেকানোর বিভিন্ন অ্যাপ্লিকেশন আবিষ্কার হলেও এবার সেই সেলফোনেই খুলবে গাড়ির লক! সেলফোনের পাশাপাশি যেকোনো কম্পিউটার থেকে মেসেজে পাঠিয়ে গাড়ির লক খোলা যাবে। লাস ভেগাসে অনুষ্ঠিত মাইক্রোসফট আয়োজিত ব্লাকহ্যাট নিরাপত্তা ও হ্যাকিং বিষয়ক সম্মেলনে এমনটিই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ এবং পরামর্শক ডন বেইলি। বেইলি জানান, সেলফোন, বিদ্যুত্, ট্রাফিক ব্যবস্থাপনা যে প্রযুক্তিতে চলে সেই একই প্রযুক্তিতে গাড়ির লক খোলা সম্ভব। একইভাবে বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্র বা ডিভাইস যন্ত্র হ্যাক করে তার নিরাপত্তা গুঁড়িয়ে দেওয়া যায়। বেইলি দাবি করেন, সেলফোন কিংবা কম্পিউটার থেকে একটি সামান্য মেসেজ দিয়েই হাজার হাজার গাড়ির লক খোলা যাবে। তবে তিনি কী ধরনের বা কোন মডেলের গাড়ির লক খোলা যাবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ ছাড়া মেসেজে কি লেখা থাকবে সেটিও প্রকাশ করেননি বেইলি।
