একটি ঘরের অভাবে থেমে গেছে পাবনার সুজানগর পৌরসভার চরমানিকদীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। আর এরই ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা। সামপ্রতিক ঝড়ে বিদ্যালয়ের একমাত্র টিনের ঘর ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। অর্থাভাবে আজও ঘরটি নির্মাণ করা সম্ভব হয়নি। ঘরের অভাবে গত ৪/৫ মাস বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। অধিকাংশ দরিদ্র পরিবারের ছেলে-মেয়ে ওই বিদ্যালয়ে লেখা-পড়া করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টি ২০০২ সালে পাঠদানের অনুমতি পেলেও অদ্যাবধি রেজিস্ট্রেশন হয়নি। ফলে বিদ্যালয়ের ঘর ভেঙ্গে কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি। এ ব্যাপারে পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি বিলম্বে জেনেছি।
