ভিকারুন নিসা নূন স্কুলে ২০১৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন ফরম বিতরণ গতকাল শুরু হয়েছে। ফরম বিতরণ চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে ছাত্রী বাছাই করা হবে। গতকাল প্রায় সাড়ে ৩ হাজার ফরম বিক্রি হয়।
প্রতিষ্ঠানের মূল প্রভাতি ইংরেজি মাধ্যমের ফরম পাওয়া যাবে মূল প্রভাতি সিনিয়র শাখা ক্যাম্পাসে। মূল প্রভাতি (বাংলা মাধ্যম) এবং মূল দিবা (বাংলা মাধ্যম) ফরম পাওয়া যাবে মূল প্রভাতি জুনিয়র শাখা ক্যাম্পাসে। এছাড়া ধানমন্ডি প্রভাতি ও দিবা, বসুন্ধরা প্রভাতি ও দিবা এবং আজিমপুর প্রভাতি ও দিবা শাখার ফরম পাওয়া যাবে সংশ্লিষ্ট শাখা ক্যাম্পাসে। সকল প্রভাতি শাখার ফরম সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা এবং দিবা শাখার ফরম দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া যাবে। ফরমের মূল্য দুইশ’ টাকা। ওয়েবসাইটে www.vnscbd.net বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।
